ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

সংঘাতের জন্য সবাই মুখিয়ে আছে: তথ্য উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কারণে অনেকেই সংঘাতে না জড়ালেও সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে। শনিবার (২৫ অক্টোবর) রাজধানীতে ‘মাজার সংস্কৃতি - সহিংসতা, সংকট এবং ভবিষ্যৎ ভাবনা’ শিরোনামের জাতীয় সংলাপে তিনি এ মন্তব্য করেন।


প্রধান উপদেষ্টার কারণে অনেকেই সংঘাতে জড়াচ্ছে না উল্লেখ করে মাহফুজ আলম বলেন, “সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে। সরকার বদলালেই মসজিদের ইমাম পরিবর্তন হয়ে যায়, ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান পরিবর্তন হয়।”


রাজনৈতিক নেতারা এ অঞ্চলের ইসলামের ইতিহাস পড়েননি উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, “মুসলিমদের ঐক্যবদ্ধ করা নিয়ে বিগত রাজনৈতিক নেতারা কিছু ভাবেননি। সবাই ব্যবহার করেছেন কেউ সুন্নিদের, কেউ কওমিদের। অনেকেই রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে নিয়ে আসতে চায়। মাজারে আক্রমণের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “মাজারে আক্রমণের পর অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ধর্মীয় স্থাপনা সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে।”


এছাড়াও আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “নিজেকে রক্ষা করার জন্যই সুফিবাদের সঙ্গে আওয়ামী লীগের সংযোগ ছিল। এখানেই ধর্মীয় রাজনীতি আটকে গেছে। কওমি রাজনীতিতে একই ঘটনা ঘটেছে।”

ads
ads
ads

Our Facebook Page

↑